আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফের প্রথম স্মার্টফোন
স্মার্ট গেজেট নির্মাতা নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের প্রথম স্মার্টফোন ‘সিএমএফ ফোন ১’ উন্মোচন করেতে চলেছে। দামের হিসেবে এটি লো রেঞ্জের হবে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানিটি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
শোনা যাচ্ছে, সিএমএফ ফোন ১ মডেলের দাম বর্তমানে ভারতের বাজারে থাকা নাথিং ফোন ২এ- এর থেকে অনেকটাই কম। এখনও পর্যন্ত ভারতে উন্মোচন হয়েছে নাথিং ফোন ১, নাথিং ফোন ২ এবং নাথিং ফোন ২এ।
এর মধ্যে তৃতীয় মডেলটিই সবচেয়ে সস্তার। এবার নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ উন্মোচন করবে। প্লাস্টিকের বডি থাকবে এই ফোনে। তিনটি রঙে পাওয়া যাবে বাজারে।
নাথিং ওএস পরিচালিত এই ফোনে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
ডিবিটেক/বিএমটি







